Nov 22, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অনলাইনে যুক্ত হয়ে এ রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। উপাচার্য রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনকালে বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা একটি টিমওয়ার্ক এবং বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞদের সাথে নিয়ে সকল কাজ দৃঢ়তার সাথে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। তিনি এ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখ, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://bachelor.ju-admission.com/ এ পাওয়া যাচ্ছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন শুরু
- জাবিতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দক্ষিণ কোরিয়া
- সেল জেনেটিকস এন্ড প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবের ধানের গবেষণা প্লট পরিদর্শন
- Law and Global Politics: Addressing Power Structure in Forming and Developing International Law শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিন কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও ডাক টিকিট প্রদর্শনী
- Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ