Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Oct 11, 2026

প্রেস বিজ্ঞপ্তি

Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus

শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১১ অক্টোবর ২০২৬

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জন্য Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল দশটায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এ কর্মশালার উদ্বোধন করেন। 

 

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন যে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিং-এ মানবৃদ্ধির জন্য এ ধরনের কর্মশালার আয়োজন ফলপ্রসু ভূমিকা রাখে। তিনি বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় অগ্রসর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের গবেষণা ভাতা আরও বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চিন্তা-ভাবনা করছে। শিক্ষার্থীদের গবেষণা ভাতা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের প্রোফাইল এবং তাঁদের গবেষণাকর্মের তথ্য আপলোড করার অনুরোধ জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুব কবির, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, ইনস্টিটিউট অব রিমোনট সেন্সিং এন্ড জিআইএস, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটের ২৬ জন শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যাপক ড. এম শামীম কায়সার। 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases