Oct 14, 2026
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার-এর র্যাঙ্কিংয়ে পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি স্টানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ার যৌথভাবে পৃথিবীর সেরা গবেষকদের তালিকা প্রকাশ করে।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক-গবেষক স্থান করে নেওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। বিগত সময়েও তাঁরা এ সম্মান অর্জন করেছেন। উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় এই অব্যাহত সাফল্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি করেছে। উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও ডাক টিকিট প্রদর্শনী
- Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবির ৩৮ শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন
- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও শ্রদ্ধা
- উপ-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি -উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম