Oct 07, 2026
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবির ৩৮ শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থী ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা)-এ বিভিন্ন বিষয়ে ক্যাডারে গেজেটেড হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উপাচার্য আজ এক অভিনন্দন বার্তায় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষার্থীর শিক্ষা ক্যাডারে নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গৌরবের। এ অর্জন তাঁদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি। উপাচার্য আশা প্রকাশ করেন, নবীন এই বিসিএস (শিক্ষা) ক্যাডারের শিক্ষকগণ তাঁদের অর্জিত জ্ঞান, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবেন। উপাচার্য গেজেটেড হওয়া সকল শিক্ষার্থীর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবির ৩৮ শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন
- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা ও শ্রদ্ধা
- উপ-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি -উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন